1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা না বললে তারা চেপে বসবে: শায়খ আহমাদুল্লাহ

  • আপডেট সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ভারতে বিশেষ করে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সহিংস ঘটনা ঘটছে এগুলোর বিষয়ে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে। তিনি যেন আমাদের অধিকার নিয়ে কথা বলেন। এসব বিষয়ে কথা না বললে তারা আমাদের ওপর চেপে বসবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া ধর্মীয় নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, সরকার যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে কাজ করছে তেমনি ধর্মীয় নেতারাও তাদের রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং থাকব।

তিনি বলেন, আজ অনেক গণ্যমান্য আলেম ও ধর্মীয় নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই বলেছেন- চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড এবং ফরিদপুরে মসজিদে দুই শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হলেও গোটা দেশের মুসলমান যে ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা এটিকে সাধুবাদ জানিয়েছি, ঠিক তেমনি এটি ধরে রাখবার সংগ্রামও চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ঐক্যবদ্ধ থেকে সংখ্যালঘুদের রক্ষার সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টাকে এ বার্তাটিই আমরা দিয়েছি।

রমনা সেন্ট ম্যারিজ ক্যাথেড্রালের প্রধান পুরোহিত অলভার্ট রোজারিও বলেন, রাজনৈতিক দলগুলো যে কথা বলেছে তার সঙ্গে আমরা একাত্মতা পোষণ করেছি। আমরা একটা স্পর্শকাতর সময় পার করছি। এই সময়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ইসকনের ঘটনায় মানুষের মনে যে ক্ষত তৈরি হয়েছে, তা দূর করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে যারা কষ্টে আছেন, যাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের অনেকেই আজ আসেন নাই। তাদেরকে নিয়ে যেন প্রধান উপদেষ্টা বসেন আমি এই কথা বলে এসেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন