1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাইয়ে ছয়তলা ভবনে আগুন, ২ লাখ টাকার মালামাল উদ্ধার ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 ধামরাই প্রতিনিধি:মোঃ ওবাইদুল খান ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামে গভীর রাতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সংঘটিত এ ঘটনায় বাড়ির মালিক শাহিনুর ইসলাম জানান, দুর্বৃত্তরা বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে তারা তার মায়ের কক্ষ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে তার শয়নকক্ষে ঢুকে মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলে তিনি জেগে ওঠেন এবং একজনকে আটকানোর চেষ্টা করেন। তিনি আরও জানান, এ সময় ডাকাত দলের সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরিবারের দাবি, নগদ প্রায় ৪ লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ মোট প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে। ঘটনার খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন শাহিন (২৮) ও মাসুম (৩০)। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন