1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় অবস্থিত ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কারখানার কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন পাশের অংশে ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা হলেন মো. মানিক মিয়া (৩৫) ও মো. সিয়াম (২৬)। ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করা হবে। প্রাথমিক হিসাবে আগুনে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আরও প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। কারখানার মালিক রায়হান কবির বলেন, সকালে মোবাইল ফোনে কারখানায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখি উৎপাদনের জন্য প্রস্তুত থাকা বিপুল পরিমাণ মালামাল আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন খান জানান, কালামপুর বাজার এলাকায় তীব্র যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন