1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে চলে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের একটি বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রেমিককে আটক করা হয়েছে।
নিহত তরুণীর নাম লক্ষ্মীরানী (২২)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা এবং বীরেন্দ্র মণ্ডলের মেয়ে। আটক স্বপন অধিকারী ধামরাই উপজেলার কান্দিকুল গ্রামের রবীন্দ্র অধিকারীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে লক্ষ্মীরানী ও স্বপন অধিকারীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সোমবার রাতে তারা ধামরাইয়ে এসে কান্দিকুল গ্রামের একটি বাড়িতে অবস্থান নেন। পরে রাতের কোনো এক সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মনোমালিন্যের ঘটনা ঘটে বলে জানা গেছে।
পরদিন সকালে ঘরের ভেতরে ওড়না পেঁচানো অবস্থায় লক্ষ্মীরানীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিহতের প্রেমিক স্বপন অধিকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের দাবি, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন