1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের

মানিকগঞ্জে আ.লীগ নেত্রী জেসমিন গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নানা কারণে আলোচিত মানিকগঞ্জ পৌরসভার সাবেক নারী কাউন্সিলর ও আওয়ামী লীগ নেত্রী জেসমিন আক্তারকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার শহীদ রফিক সড়ক সরকারি হাই স্কুলের দক্ষিণ পাশের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং একজন সক্রিয় নারী নেত্রী হিসেবেও পরিচিত।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জেসমিন আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বৃহস্পতিবার দুপুরেই আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন