1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ধামরাই প্রতিনিধিঃ মোঃ ওবাইদুল খান

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটির আত্মপ্রকাশ ও উপজেলা প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি সাভার, আশুলিয়া ও ধামরাই উপজেলার শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা ছাড়াই এনসিপির ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন করা হয়। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে আগে থেকেই ক্ষোভ ছিল। এরই মধ্যে ধামরাইয়ের ঢুলিভিটায় আগে থেকেই কার্যালয় থাকা সত্ত্বেও কালামপুরে নতুন উপজেলা কার্যালয় উদ্বোধনের উদ্যোগ নিলে উত্তেজনা চরমে পৌঁছায়। শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কমিটির নেতাকর্মীরা জেলা কমিটির কাছে নতুন কার্যালয় ও কমিটি গঠনের কারণ জানতে চাইলে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

ঢাকা জেলা উত্তরের কমিটির নেতা-কর্মীদের অভিযোগ, কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে হামলা চালিয়েছে। হামলাকারীরা জুলাইকে পুঁজি করে ব্যবসা করে আসছিলেন, কমিটিতে পদ না পেয়ে তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ অভিযোগ করেন, কমিটি আত্মপ্রকাশের কারণে অনেকের ‘জুলাই ব্যবসা’ বন্ধ হয়ে যাওয়ার ভয়ে এই হামলা চালানো হয়েছে। যারা জুলাইয়ের শহীদদের পুঁজি করে ব্যবসা করে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, এনসিপি তাদের সমর্থন করে না। হামলায় আমাদের ১০ জন আহত হয়েছেন।এনিসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন, কমিটি আত্মপ্রকাশের কারণে অনেকের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেই ক্ষোভ থেকে তারা এই ঘটনা ঘটিয়েছে। জুলাই ব্যবসায়ীদেরকে এনসিপি কোনোভাবেই সমর্থন করে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আজকে সাধারণ মানুষের ওপর এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে জুলাই শহীদদের পরিবারের ওপর, তাদেরকে এনসিপি কোনোভাবেই সমর্থন করে না। এছাড়া এঘটনায় নবগঠিত কমিটির ১০জন আহত হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন বলেন, চলতি মাসের শুরুর দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন করা হয়। তবে কমিটি গঠনের সময় এনিসিপির সাভার উপজেলা, আশুলিয়া থানা ও ধামরাই উপজেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন করা হয়। এতে ওই সময়েই ক্ষিপ্ত হন এ তিন শাখার নেতা-কর্মীদের অনেকে।

তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) হোয়াটসাপ গ্রুপের মাধ্যমে ধামরাইয়ের কালামপুরে ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন করা হবে বলে জানতে পারেন ধামরাই উপজেলা শাখার নেতাকর্মীরা। প্রায় ১৬ মাস ধরে ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় কার্যালয় থাকা সত্ত্বেও নতুন কার্যালয় কেন করা হচ্ছে সেটি জানতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমিসহ ৯ জন আহত হয়েছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এনসিপি ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে সে অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন