1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

ধামরাই প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

 ধামরাই ঢাকা প্রতিনিধিঃ মোঃ ওবাইদুল খান

ধামরাই প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলের মালা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয় নান্না ইউনিয়নের চাওনা গ্রামবাসী । শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় ধামরাইয়ের ঘোড়া কান্দা বাজারে জাকির অ্যাডফার্ম মাল্টিমিডিয়া ভিশন এর উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ছামসুল হক, অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কউশিক আহমেদ, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ ওবায়দুল্লাহ খান, অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন ধামরাই উপজেলা ইটভাটার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, আর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নান্নার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুন ও রশিদ, নান্নার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ধামরাই প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাবু এবং পুরো অনুষ্ঠানটি জুড়ে উপস্থাপনায় ছিলেন ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ বাবুল হোসেন, এছাড়াও ধামরাই প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নয়জন সদস্য সহ প্রেসক্লাবের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবর্ধন অনুষ্ঠান শেষে এক মনোগ্য সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন