1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ধামরাই প্রতিনিধিঃ মোঃ ওবাইদুল খান
ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখার কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাজারের একটি দোতলা ভবনের দোতলায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করা হয়।
এ ঘটনার সিসিটিভি ফুটেজেও পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল যোগে দুজন দুর্বৃত্ত এসে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। সেটি দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড কক্ষের চালের ওপরে পড়ে আগুন লেগে যায়। ঘটনাটি দেখতে পেয়ে নৈশপ্রহরী চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
বাজারের নৈশপ্রহরী মো. সেলিম মিয়া জানান, ভোরের দিকে বিকট শব্দ পেয়ে ব্যাংকের দিকে আগুন দেখতে পান। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে সবাই চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ধামরাই থানায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে, এরমধ্যে পাঁচটি ভাড়া বাসায়। সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তদারকি রয়েছে।
আজকে ভোর সাড়ে ৪টার দিকে সুয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন