1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাইয়ে ছয়তলা ভবনে আগুন, ২ লাখ টাকার মালামাল উদ্ধার ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য স্বাস্থ্য কার্ড বিতরণ শুরু

  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য জরুরি ভিত্তিতে স্বাস্থ্য কার্ড বিতরণের কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। ইতোমধ্যে বিভিন্ন জেলার প্রস্তুতকৃত স্বাস্থ্য কার্ড সংশ্লিষ্ট সিভিল সার্জনদের কাছে পাঠানো হয়েছে। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক নোটিশে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিটি জেলার সিভিল সার্জনকে একজন উপযুক্ত প্রতিনিধি মনোনয়ন দিয়ে তার নাম, পদবি, মোবাইল নম্বর ও স্বাক্ষরসহ তথ্য স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাতে হবে। এরপর সেই প্রতিনিধির মাধ্যমে স্বাস্থ্য কার্ডগুলো বুঝে নিয়ে আহত যোদ্ধাদের সুবিধাজনক স্থানে পৌঁছে দিতে হবে।

দেশের ৩৬ জেলায় এ স্বাস্থ্য কার্ড বিতরণ শুরু হয়েছে। এতে ৪ হাজার ৫৫১ জন আহত ব্যক্তি পাবেন সরকারি স্বাস্থ্যসেবা। স্বাস্থ্য কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসাসেবা বিনামূল্যে বা বিশেষ ছাড়ে গ্রহণ করতে পারবেন তারা। স্বাস্থ্য কার্ডের সেবা মূলত রাষ্ট্রের পক্ষ থেকে তাদের আত্মত্যাগ ও সাহসিকতার একটি আনুষ্ঠানিক স্বীকৃতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন