1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম ধামরাইয়ে নয়নজুড়ি খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধামরাইয়ে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় শৈত্যপ্রবাহ ও কুয়াশা নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সভা নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একই স্থানে বিএনপির দুই পক্ষের সভা আহ্বান করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির পর ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার আলফাডাঙ্গা পৌরসদর এলাকায় এ আদেশ জারি করা হয়।

আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা পৌর সদর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা হয়েছে।

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আলফাডাঙ্গায় বিএনপির দুটি পক্ষ সক্রিয় রয়েছে। সম্প্রতি একটি সভাকে কেন্দ্র করে সোমবার সকালে পৌরসদরের চৌরাস্তা এলাকায় একইস্থানে দুইপক্ষ পাল্টাপাল্টি সভার আহ্ববান করে। ওই সভাকে কেন্দ্র করে সকাল থেকে পৌরসদরে দুইপক্ষের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান আলফাডাঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেন, “কয়েকদিন আগে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম আলফাডাঙ্গায় আওয়ামী লীগের এক নেতাকে দিয়ে সভার সভাপতিত্ব করান। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তার পক্ষের কিছু লোকজন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “ওখানে স্থানীয় বিএনপি সভা-সমাবেশের আয়োজন করে। পরে প্রশাসন নিষেধ করলে তা স্থগিত করা হয়।”

খোশবুর রহমান খোকন বিএনপির লোক নয় বলেও তিনি দাবি করেন।

ফরিদপুর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন