1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

যে মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়া

  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে।  দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় তাকে।

গ্রেফতারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। উক্ত মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে, সে জন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।

নুসরাত ফারিয়াকে সবশেষ জ্বিন ৩ সিনেমায় দেখা গেছে। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন