1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা

  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নাটোরের সিংড়ায় বিএনপির জনসভার মঞ্চে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বিষয়টি ভালোভাবে নেননি।

শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকেল ৪টায় সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। আনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের চাচা শশুর এবং ডা. ফারজানা রহমান দৃষ্টি তারই ভাতিজি।

জানা যায়, খোদ বিএনপির মধ্যে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। ফারজানা রহমান দৃষ্টি বিগত দিনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পলকের স্ত্রীর সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন। এ ছাড়া সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে ইয়ং বাংলার অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ ছাড়াও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ডিজিটাল বাংলাদেশ দিবসের অ্যাওয়ার্ড ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জয়িতা অ্যাওয়ার্ড প্রদান করেন।

বিএনপির এক কর্মী কুরবান তার ফেসবুক পোস্টে লেখেন, সিংড়া বিএনপির জনসভার মঞ্চে জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা, তাহলে এরাই কি আগামী দিনের বিএনপি?

তবে এ বিষয়ে ফারজানা রহমান দৃষ্টি বলেন, সামাজিক কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে মিশতে হয়। এ জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন। মানুষের জন্য কাজ করেই বিভিন্ন পুরস্কার পেয়েছেন বলে দাবি তার।

তবে ডা. ফারজানাকে কে মঞ্চে তুলেছেন সেটা জানা নেই বলে জানিয়েছেন সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন