1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাইয়ে ছয়তলা ভবনে আগুন, ২ লাখ টাকার মালামাল উদ্ধার ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩ জনকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন হচ্ছে

  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হচ্ছে।

জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তা বনানী থানার (ওসি অপারেশন) এ কে এম মাইন উদ্দিন জানান, রোববার দিবাগত রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনা সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখা যায়, এ তিনজন সরাসরি পারভেজ হত্যাকাণ্ডে যুক্ত ছিল।গ্রেপ্তার এ তিনজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাতি, পিয়াস ও মেরাজের স্কুল বন্ধু। তাদের ডাকেই তারা হত্যাকাণ্ডে যুক্ত হয়। গ্রেপ্তার এ তিনজনকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হচ্ছে।এর আগে রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার যুবকরা হলো, আলভী হোসেন জুনায়েত, আল আমিন সামি ও আল কামাল।

সোমবার (২১ এপ্রিল) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সোরোয়ার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (১৯ এপ্রিল) বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে জাহিদুল ইসলাম পারভেজের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে দুইপক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে একটি গ্রুপ ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে সেইদিন উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন