1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাইয়ে ছয়তলা ভবনে আগুন, ২ লাখ টাকার মালামাল উদ্ধার ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ধামরাইয়ে দুই ধাপে তিন শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ধামরাই( ঢাকা) প্রতিনিধি: কুয়েতি সংস্থা “সোসাইটি ফর রিলিফ ফান্ড” এর সহযোগিতায় এবং র্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম এর তত্বাবধানে ঢাকার ধামরাইয়ে দুই ধাপে প্রায় তিন শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর ভুবন মোহন স্কুল এন্ড কলেজের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল ৮ কেজি, তেল ২ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি, খেজুর ১ কেজি, মুড়ি ১ কেজি, লবন ১ কেজি, চিনি ২ কেজি, ছোলা ১ কেজি। “আলোকিত যাদবপুর” সংগঠনের উদ্যোগে র্যাব কর্মকর্তা মো: শহীদুল ইসলাম এর তত্বাবধানে এবং তার স্বহধর্মিনী খন্দকার স্বর্ণা এর উপস্থিতিতে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ বিষয়ে র্যাব কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ঈদ এর আনন্দ সকলের মাঝে বিলিয়ে দিতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল কুদ্দুস, স্কুল শিক্ষক শফিকুল আলম শিহাব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, আলোকিত যাদবপুর সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিতুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পাপন সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন