1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম ধামরাইয়ে নয়নজুড়ি খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধামরাইয়ে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় শৈত্যপ্রবাহ ও কুয়াশা নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল

ধামরাইয়ে সেতু ভেঙে ঝুলে আছে ট্রাক, যান চলাচল বন্ধ

  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

ঢাকার ধামরাইয়ে সেতু পারাপারের সময় সেতু ভেঙে ১০ চাকার কয়লা ভর্তি একটি ট্রাকের পিছনের অংশ সেতুতে ঝুলে রয়েছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে। সেতুর দুই পাশেই কয়েক কিলোমিটার যানযটের সৃষ্টি হয়েছে। সেতু ভেঙে ট্রাক ঝুলে থাকায় দূর্ভোগে রয়েছে হাজারো পথচারী। শনিবার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম এলাকায় বংশী নদীর উপর নির্মিত সেতুতে ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর আড়াইটার দিকে ১০ চাকার কয়লা ভর্তি একটি ট্রাক সেতু পারাপারের সময় স্টিলের সেতু ভেঙে কয়লা ভর্তি ট্রাকের পিছনের অংশ ঝুলে পড়েছে। সেতু ভেঙে পড়ায় কালামপুর, ভালুম, বান্নাখোলা হয়ে আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধসহ দূর্ভোগে রয়েছে হাজারো পথচারী। বর্তমানে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ওয়াসিম আকরাম বলেন, স্থানীয়রা জানান, কয়েক মাস ধরেই ভালুম এলাকায় বংশী নদীর উপর নির্মিত সেতুটি অনেকটাই দূর্বল হয়ে ছিলো। আজকে কয়লা ভর্তি ১০ চাকার একটি ট্রাক সেতুতে উঠার পরই ট্রাকের ভার বহন করতে না পারায় সেতু ভেঙে যায়। ট্রাকটি বর্তমানে সেতুতে ঝুলে রয়েছে। যদি মালামালসহ ট্রাকটি উদ্ধার করা না হয় তাহলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় ইসমাইল হোসেন বলেন, ১০ চাকার কয়লা ভর্তি ট্রাক এই সেতুর উপর দিয়ে চলাচল করা সম্ভব নয়। সেতু অনেক দূর্বল। ট্রাকের ওজন বইতে না পেরে সেতু ভেঙে ট্রাকটি ঝুলে রয়েছে। এতে আরো বড় ধরনের বিপদ হতে পারে। শুধু তাই নয় পথচলা ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপরদিক  প্রায় ৮ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হবে পথচারীদের। ভোগান্তি চরম আকার ধারণ করার পূর্বেই দ্রুত মালবাহী ট্রাক উদ্ধার করে সেতুটি মেরামত করা প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মিনারুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেতুটি এলজিইডির না। এটি সড়ক ও জনপথ বিভাগের অধিনে। আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সড়ক ও জনপদ বিভাগ নয়ারহাট শাখার সহকারী প্রকৌশলী আসরাফুজ্জামান বলেন, সেতু ভেঙে মালবাহী ট্রাক ঝুলে রয়েছে এধরণের কোন খবর আমরা পাইনি। আপনার কাছ থেকেই বিষয়টি জানতে পারলা। এখনই এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি আমরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন