1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম ধামরাইয়ে নয়নজুড়ি খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধামরাইয়ে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় শৈত্যপ্রবাহ ও কুয়াশা নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতি দগ্ধ

  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকার কুববাত হোসেনের ভাড়া দেওয়া বাড়ির নিচতলায় একটি কক্ষে এ বিস্ফোরণ ঘটে।দগ্ধ ভাড়াটিয়ারা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। আসিফ রিকশাচালক, শান্তা একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১১টা ৪৫-এর দিকে হঠাৎ বিকট আওয়াজে দুই তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। কক্ষটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ ওই দম্পতি বেরিয়ে আসেন। তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসানো দেখা যায়।আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে জানা যায়, বাড়িটিতে তিতাসের গ্যাস থাকলেও ওই দম্পতি কক্ষে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। সিলিন্ডারটি অক্ষত পাওয়া গেলেও গ্যাস পরিবাহী পাইপ পোড়া দেখা গেছে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের ধারণা, লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটতে পারে।

একই বাড়ির অন্য ভাড়াটিয়া রজ্জব আলী বলেন, ‘সাড়ে ১১টার দিকে বিকট আওয়াজ হয়। শব্দ শুনে এসে আগুন দেখি। তারপর আগুন নেভাই। দেখি একজন নারী, একজন পুরুষ বেরিয়ে এসেছেন। তাদের শরীর ঝলসে গেছে। তাদের রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়। শুনেছি গ্যাস বিস্ফোরণে আগুন লাগে।’

সজীব হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘শব্দ শোনার সঙ্গে সঙ্গে আসি। এসে ধোঁয়া দেখি। ঘরের দরজা খুলে স্ত্রী প্রথম বেরিয়ে আসেন, পোড়া অবস্থায়। চুল পুড়ে গেছে। বেরিয়ে পড়ে যাচ্ছিল। পাশের কক্ষ থেকে একজন বেরিয়ে তাকে ধরে। এরপর তার স্বামীও বের হয়। মাথার সব চুল পুড়ে গেছে। চামড়া ঝলসে গেছে। আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।’

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, ‘ঘটনাস্থলে এসে দেখি ঘরবাড়ি ভাঙা। দগ্ধদের পাইনি। বিস্তারিত জানা যায়নি। প্রাথমিকভাবে জানা যায়, গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে।’

ধামরাই ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম বলেন, ‘এখানে স্বামী-স্ত্রী দুজন আহত হয়েছেন। তাদের ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। সিলিন্ডার অক্ষত অবস্থায় রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন