1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাইয়ে ছয়তলা ভবনে আগুন, ২ লাখ টাকার মালামাল উদ্ধার ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ট্রাক, চালক নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে আহত আনোয়ার হোসেন (৩৫) প্রাথমিক অধিদপ্তরের ডেলিভারির কাজে নিয়োজিত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরিচাগামী একটি ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ডে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। এ সময় ট্রাকে থাকা প্রাথমিক অধিদপ্তরের ডেলিভারির কাজে নিয়োজিত আনোয়ার গুরুতর আহত হন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস চালকের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে পুলিশের হাতে হস্তান্তর করে এবং আহত আনোয়ারকে উদ্ধার করে ধামরাই ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ট্রাকটির ডান পাশের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। নিহত ট্রাকচালকের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন