1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাইয়ে ছয়তলা ভবনে আগুন, ২ লাখ টাকার মালামাল উদ্ধার ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

উদ্বোধনী ম্যাচে টসে জিতে বোলিংয়ে তামিমের বরিশাল

  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের। আজ দুপুর ১টায় মিরপুর শেরে বাংলায় উদ্বোধনী ম্যাচে টস জিতে দুর্বার রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। দুই দলের লড়াইটি শুরু হবে দুুপুর দেড়টায়।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালে তারার মেলা। দেশি ক্রিকেটারদের নিয়ে এমনিতে দলটি তারকাবহুল। তামিম আগের দিনই জানিয়েছিলেন, একাদশ ঠিক করে ফেলেছেন তারা। ওপেনিংয়ে তার সঙ্গে থাকছেন নাজমুল হোসেন শান্ত। দলটির একাদশে জায়গা পাওয়া চার বিদেশি হচ্ছেন মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স, শাহিন শাহ আফ্রিদি এবং ফাহিম আশরাফ।

তিন মৌসুম পর বিপিএলে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের কোনো দল। দুর্বার রাজশাহী খুব তারকাবহুল দল না হলেও অনেকের মতেই জায়গা মতো তাদের ভালো ক্রিকেটার আছে যারা ভালো করার সামর্থ্য রাখে।তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, কাইল মেয়ার্স, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, তানভীর ইসলাম, রিপন মন্ডল ও শাহিন শাহ আফ্রিদি।

দুর্বার রাজশাহী একাদশ:

মোহাম্মদ হারিস, এনামুল হক (অধিনায়ক), জিশান আলম, আকবর আলী, ইয়াসির আলী, এসএম মেহরব, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত্যৃঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও হাসান মুরাদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন