1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাইয়ে ছয়তলা ভবনে আগুন, ২ লাখ টাকার মালামাল উদ্ধার ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ধামরাই পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা কবীর মোল্লা গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লাকে ঢাকার বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকার বসুন্ধরা থেকে তাকে গ্রেফতার করা হয়।সাভারের নবীনগরের র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় জড়িতের অভিযোগে গোলাম কবীর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হবে।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে (বর্তমানে সাদ চত্বর) পুলিশের গুলিতে শহিদ হন সাদ। ওই ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকলেও পুলিশের কোনো সদস্যকে আসামি করা হয়নি।এ মামলায় এজাহার ভুক্ত আসামি করা হয় গোলাম কবীর মোল্লাকে। এছাড়াও আরও কয়েকটি মামলায় আসামি করা হয় তাকে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন