1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

অভিনয় ছেড়ে এবার উপস্থাপনায় জায়েদ খান

  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

চলতি বছর জুলাইতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান চিত্রনায়ক জায়েদ খান। ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর আওয়ামী সমর্থক হওয়ার কারণে তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।

এরপর আর দেশে ফেরেননি এ নায়ক। এখনো অবস্থান করছেন আমেরিকায়। সেখানে বিভিন্ন স্টেটে স্টেজ শো করছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। এবার তিনি শুরু করছেন উপস্থাপনা।

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় উপস্থাপক হিসাবে যোগ দিয়েছেন। পত্রিকাটির ডিজিটাল প্ল্যাটফরমে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা করবেন তিনি।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আপাতত দেশে ফেরা হচ্ছে না। কবে ফিরব সেটিও বলতে পারছি না। তাই ভাবলাম কিছু একটা করি, যাতে করে আমার দর্শকদের সঙ্গে কানেক্ট থাকা যায়। সে ভাবনা থেকেই উপস্থাপনার সিদ্ধান্ত নিলাম। এটা আমার জন্য প্রথম। আর প্রথম কোনো কিছু সব সময়ই স্পেশাল। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের সিনেমা ও সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন