1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ধামরাই প্রতিনিধিঃ মোঃ ওবাইদুল খান

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তার হত্যার ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় শিক্ষার্থীরা। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচিতে অংশ নেয় সেন্ট্রাল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার কার্য সম্পন্ন করে আসামির ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম মিয়া, অভিভাবক দেলোয়ারা দলি এবং কয়েকজন শিক্ষার্থী। তারা বলেন, এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ধামরাই পৌরসভার পশ্চিম লাকুড়িয়াপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে নাহিদার মরদেহ উদ্ধার করা হয়। তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই তদন্তে নেমে পুলিশ ভবনের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহ করে। এ সময় একই ভবনের ভাড়াটিয়া শামীম হোসেন ওরফে স্বপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আর্থিক সংকটে ভুগছিলেন এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার দিন ভুক্তভোগীর কাছে টাকা চাইলে তা না পেয়ে ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটান বলে ধারণা করা হচ্ছে। নিহত নাহিদা আক্তার দীর্ঘদিন ধরে নানির সঙ্গে ধামরাই পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার মা প্রবাসে এবং বাবা অন্য জেলায় থাকেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন