1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড

নাটোরে দুপক্ষের সংঘর্ষে বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ২

  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মো. আবু সাঈদ, বিএনপি কর্মী আফতাব হোসেন। তাদের স্থানীয় বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক না বলে জানিয়েছেন চিকিৎসকরা।


স্থানীয়রা জানান, বিকেল থেকে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএনপি কমিটির কার্যক্রমে গতিশীলতা ও দলকে সংগঠিত করার লক্ষ্যে মতবিনিময় সভা চলছিল। সভার শেষ সময়ে জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল পক্ষের সঙ্গে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এ সময় শর্টগানের গুলিতে বিএনপি নেতা আজিজের সমর্থক পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মো. আবু সাঈদ, বিএনপি কর্মী আফতাব হোসেন আহত হয়। তাদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ছাড়া ইটের আঘাতে আবু হেনা মোস্তফা কামাল গ্রুপের একজন আহত হন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, ‘বিএনপির মতবিনিময় সভায় দুপক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুই রাউন্ড শটগানের গুলির খোসা উদ্ধার করেছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন