1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম ধামরাইয়ে নয়নজুড়ি খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধামরাইয়ে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় শৈত্যপ্রবাহ ও কুয়াশা নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল

ভারতের হামলাকে ‘অ্যাক্ট অব ওয়ার’ বলল পাকিস্তান

  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫

পাকিস্তানের অন্তত ৯ স্থানে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার রাতের এ হামলায় হতাহত হয়েছেন বহু পাকিস্তানি। ভারতের দাবি, পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি স্থাপনায় হামলা চালিয়েছে তারা। এর মাধ্যমে পারমাণবিক ক্ষমতাধর দুদেশের মধ্যে সম্মুখ যুদ্ধ লাগার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নিজেদের ভূখণ্ডে ভারতের এ হামলাকে ‘অ্যাক্ট অব ওয়ার’ হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান। একইসঙ্গে পাঁচ ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করছে তারা। এক বিবৃতিতে পাকিস্তান সরকার বলছে, ‘এর জবাব ভারতকে দেওয়া হবে।’

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারায় ২৬ পর্যটক।  এ হামলায় পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করে আসছে দিল্লি। এর জবাবে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘পহেলগাঁও হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আমরা এ প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

পাকিস্তানে চালানো হামলাকে ‘অপারেশন সিঁদুর’ নামে আখ্যা দিয়েছে ভারত। তাদের এ হামলায় ২৬ বেসামরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লে. জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

তিনি বলেন, ‘বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।’

বুধবার এক সংবাদ সম্মেলনে লে. জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘পাকিস্তান ভূখণ্ডের ছয় পৃথক স্থানে আকাশপথে ২৪টি হামলা চালিয়েছে ভারত। ভাওয়ালপুরের আহমেদপুর অঞ্চলে হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিন বছর বয়সি দুই শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। এছাড়া সেখানে ৩৭ জন আহত হয়েছে, যার মধ্যে ৯ জন নারী ও ২৮ জন পুরুষ।’

এই সামরিক মুখপাত্র বলেন, মুজাফ্ফারবাদের বিলাল মসজিদে হামলায় তিনজন হতাহত হয়েছে। এর মধ্যে দুজন শিশু রয়েছে। কোটলির আব্বাস মসজিদে হামলায় দুই কিশোর-কিশোরী শহীদ হয়েছে। সেখানে মা ও মেয়ে আহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন