1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাইয়ে ছয়তলা ভবনে আগুন, ২ লাখ টাকার মালামাল উদ্ধার ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জীবন চলে যাচ্ছে মা: আরিফিন শুভ

  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

ঢালিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার আরিফিন শুভ গত বছর জানুয়ারিতে মাকে হারিয়েছেন। মাকে ঘিরেই ছিল তার সবকিছু। মাকে নিয়ে প্রায়ই ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করতেন তিনি। সেই ধারাবাহিকতায় আবারও মাকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলেন শুভ।

শুক্রবার মাকে নিয়ে পোস্ট দিয়ে আরিফিন শুভ লিখেছেন— ডিসেম্বর মাস থেকেই হঠাৎ হঠাৎ কাজের মধ্যেই মাথায় আসত যে ২৪ জানুয়ারি আবার ফিরে আসছে, সময় বড়ই স্বার্থপর। একটা একটা দিন গুনতাম, আর নিজের অজান্তে ভাবতাম— আমি কি কোথাও ভুল করছি সময়ের হিসাব করতে, নাকি আসলেই এক বছর হয়ে গেছে?

শুভ আরও লিখেছেন— লাখোকোটি শব্দ লিখেও এই জীবনে কোনো দিন আমি বোঝাতে পারব না… আমার জন্য তুমি কি ছিলে এবং আছ। তিনি বলেন, জীবন চলে যাচ্ছে মা, কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে!এ অভিনেতা বলেন, গত ৩৬৫ দিন ধরে প্রত্যেকটা মুহূর্ত শুধু একটাই প্রশ্ন করেছি নিজেকে— সত্যিই তুমি নেই মা? নাকি আমি কোথাও ভুল করছি, এটা কোনো দুঃস্বপ্ন নয়তো? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা!উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন শুভর মা খাইরুন নাহার। প্রায় ৮ বছর ধরে শুভর ঢাকার বাসাতেই থাকতেন তিনি। এ ছাড়া বার্ধক্যজনিত আরও নানান সমস্যা ছিল তার। গত বছর ২৪ জানুয়ারি মারা যান খাইরুন নাহার ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন