1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

ধামরাইয়ে নির্মাণাধীন বিদ্যালয় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ মোঃ ওবাইদুল খান

ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন একটি সরকারি বিদ্যালয়ের ১০ তলা ভবন থেকে পড়ে মোঃ শামীম হোসেন (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ধামরাই পৌরশহরের ঢুলিভিটা আমিন মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার গালুটিয়া গ্রামের মোঃ মনির মন্ডলের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনের নবম তলায় বাঁশের মাচার ওপর দাঁড়িয়ে টাইলসের কাজ করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে শামীম ও তার সহকর্মী নবম তলায় কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ করে বাঁশের মাচা ভেঙে গেলে শামীম নিচে পড়ে গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী জাহিদ হোসেন জানান, “আমরা দু’জনই নবম তলায় টাইলসের কাজ করছিলাম। হঠাৎ মাচা ভেঙে শামীম নিচে পড়ে যায়। আমি কোনোমতে আরেকটি বাঁশ ধরে ঝুলে ছিলাম। এই ভবনে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় আজ কাজ করতে চাইছিলাম না।” এ বিষয়ে নুরানী কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার মোঃ হামিদ বলেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। শুনেছি নবম তলা থেকে এক শ্রমিক পড়ে আহত হয়েছেন। আমাদের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেছে।” ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ বর্তমানে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন