1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ‘আত্মহত্যা’ যুবকের

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ধামরাই প্রতিনিধিঃ মোঃওবাইদুল খান

ঢাকার ধামরাই উপজেলায় সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বদর উদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর বিষপান করেন বদর উদ্দিন। আজ বুধবার সকালে ধামরাইয়ের কালামপুর এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালামপুরের আনসার আলীর মেয়ে পিংকি আক্তারের সাথে ৬ মাস আগে বিবাহবিচ্ছেদ হয় স্বামী বদর উদ্দিনের। আজ সকালে বদর উদ্দিন সাবেক স্ত্রীর বাসায় তাদের ৪ বছর বয়সী সন্তানকে দেখতে যান। এরপর পিংকি আক্তারকে কুপিয়ে হত্যার পর বদর উদ্দিন ঘরের মেঝেতে অচেতন অবস্থায় লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বদর উদ্দিনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বদর উদ্দিন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে বদর উদ্দিন সাবেক স্ত্রী পিংকি আক্তারকে হত্যার পর বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওসি মনিরুল ইসলাম আরও জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন