1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাইয়ে ছয়তলা ভবনে আগুন, ২ লাখ টাকার মালামাল উদ্ধার ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ধামরাইয়ে ছয়তলা ভবনে আগুন, ২ লাখ টাকার মালামাল উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ধামরাই প্রতিনিধিঃ মোঃ ওবাদুল খান

ঢাকার ধামরাইয়ে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১ মিনিটের দিকে ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া তালতলা এলাকার সুভা টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ৮টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় রাত ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৮টা ২৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে, বৈদ্যুতিক গোলযোগের কারণে ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় দুই লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় কোনো ব্যক্তি আহত বা নিহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন