1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাইয়ে ছয়তলা ভবনে আগুন, ২ লাখ টাকার মালামাল উদ্ধার ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ধামরাই প্রতিনিধিঃ মোঃওবাইদুল খান

ঢাকার ধামরাইয়ে জাতীয় পাওয়ার গ্রিডের একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সংশ্লিষ্টদের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ৮টা ৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ভাটারখোলা, শ্রীরামপুর এলাকায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে জিরাবো মডার্ন ফায়ার স্টেশন থেকে উপসহকারী পরিচালকের নেতৃত্বে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুশুরা ইউনিয়নের ভাটারখোলা গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান জামাল (২২) জাতীয় পাওয়ার গ্রিডের প্রায় ১০ তলা ভবনের সমান উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি দেন। তিনি জানান, তার স্ত্রীকে সেখানে নিয়ে আসা না হলে তিনি টাওয়ার থেকে লাফ দেবেন। উদ্ধারকারী দল দীর্ঘ সময় ধৈর্য ও কৌশলের সঙ্গে তাকে বোঝানোর চেষ্টা চালায়। টানা দুই ঘণ্টার বেশি সময় ধরে কথোপকথন ও মানসিকভাবে আশ্বস্ত করার পর তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়। পরে আসাদুজ্জামান জামালকে অক্ষত অবস্থায় ধামরাই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস জানায়, সময়োচিত পদক্ষেপ, সমন্বিত উদ্ধার অভিযান এবং ধৈর্যশীল আলোচনার মাধ্যমে একটি সম্ভাব্য মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন