1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাইয়ে ছয়তলা ভবনে আগুন, ২ লাখ টাকার মালামাল উদ্ধার ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

ধামরাই প্রতিনিধিঃমোঃ ওবাইদুল খান

ঢাকার ধামরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার বিকেলে ধামরাই প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তর টেলিভিশনের ধামরাই প্রতিনিধি মো. রাসেল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহামেদ রাফি, ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান  রোমা, গালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন মোল্লা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ ফারুক।আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। একাত্তর টেলিভিশন দীর্ঘদিন ধরে সাহসী, নিরপেক্ষ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কথা তুলে ধরবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ধামরাইয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। পরে কেক কেটে একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং এর ধারাবাহিক সাফল্য কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন