1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের

ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬

ধামরাই প্রতিনিধিঃ মোঃ ওবাইদুল খান

ঢাকার ধামরাইয়ে ফিরোজ কবির (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশের ভাষ্য, মাদকের ব্যবসার অর্থের ভাগাভাগি নিয়ে তর্কের জেরে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।শনিবার (৯ মে) রাত ৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ফিরোজ কবির ধামরাইয়ের অর্জুন নালাই এলাকার আলহাজ উদ্দিনের ছেলে। নিহতের বিরুদ্ধে মাদক, ডাকাতি চেষ্টাসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পান বলে জানায় ধামরাই থানা পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পরিবারের দাবি, ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকার জয়নাল আবেদিনের ছেলে জহিরুল ইসলাম (২৩) একই এলাকার শাহজাহানের ছেলে শাহিন এ হত্যার ঘটনা ঘটায়।পুলিশ জানায়, মাদক ব্যবসার অর্থের ভাগাভাগি নিয়ে ফিরোজের সাথে জহিরুল ও শাহিনের বিরোধ ছিল। সম্প্রতি ফিরোজ মাদক মামলায় কারাগার থেকে মুক্তি পান। শনিবার সন্ধ্যার দিকে ওই দুই ব্যক্তির সাথে তার দেখা হলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্রের আঘাত করে ওই দুই ব্যক্তি। এর পরপরই তারা পালিয়ে যায়। এ সময় আহত অবস্থায় ভুক্তভোগীকে প্রথমে কাওয়ালীপাড়ার একটি হাসপাতালে এবং পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পথের মধ্যে তিনি অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হুদা খান বলেন, ‘মাদক ব্যবসা নিয়ে ফিরোজের সাথে জহিরুল ও শাহিনের বিরোধ ছিল। বিগত চার-পাঁচদিন আগেই ফিরোজ কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসে। আজ তাদের দেখা হলে তর্কাতর্কির একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাত করে ফিরোজকে। আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে আসামি ধরার জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন