1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
সাভারের বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি দা, একটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও তিনটি সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড় থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন—ঢাকা জেলার সাভার থানার ছোট কালিয়াকৈর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. রসেদ মিয়া (৩২), আবুল হাসেমের ছেলে মো. রিপন মিয়া (৩৩), মো. হানিফ মিয়ার ছেলে মো. মাসুদ রানা (৩১), পার্শ্ববর্তী রাজাসন গ্যারেজ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মো. সানি মিয়া (৩৫), সামাইর এলাকার মো. চান মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (৩১), সাভারের হেমায়েতপুর পূর্বহাটি উত্তরপাড়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. সোহাবান মিয়া (২৩), আবু মিয়ার ছেলে মো. নুর নবী (২৭) এবং উত্তর মেইটকা এলাকার হাছনের ছেলে মো. ইমন মিয়া (২৫)।
পুলিশ জানায়, সম্প্রতি সাভারের রাজাশন-বিরুলিয়া সড়কের কালিয়াকৈর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় সাভার মডেল থানার একটি চৌকস দল ডাকাতদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন জানান, ভোররাতে ১৫-১৬ জন ডাকাত কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। এ সময় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকা ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন