1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

ধামরাইয়ে পুকুরে ডুবে নার্সের মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ঢাকার ধামরাইয়ের আড়ালিয়া এলাকায় কামাল মজুমদারের একটি প্রকল্পের পুকুরে ডুবে তন্ময় দাস (২৬) নামের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ডিসেম্বর) বিকেলে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায়, সাবেক মন্ত্রী কামাল মজুমদারের প্রকল্পের ভিতরে পুকুরের মধ্যে এমন ঘটনাটি ঘটে।

তন্ময় দাস গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা তপন কুমার দাসের ছেলে। তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্স হিসাবে কর্মরত ছিলেন। তার দুই বন্ধু সানি (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) এবং আদনান (স্ট্যান্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী)। তারা প্রকল্পের পুকুরপাড়ে বসে গিটার বাজিয়ে গান করতে ছিল।

ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার বিকেলে তন্ময় দাস তার দুইবন্ধুকে নিয়ে কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় সাবেক মন্ত্রী কামাল মজুমদারের প্রকল্পের ভিতরে পুকুরের পাড়ে বেড়াতে যায়। সেখানে তিন বন্ধু মিলে গিটার বাজিয়ে গান করে। পবে তম্ময় গান শেষে পুকুরে নেমে সাঁতরাতে গিয়ে পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

এই বিষয়ে তম্ময়ের বন্ধু সানি ও আদনান বলেন, আমরা তিন বন্ধু মিলে বিকেল বেলা বেড়াতে সাবেক মন্ত্রী কামাল মজুমদারের প্রকল্পের ভিতরে পুকুর পারে আসি। সেখানে বসে আমরা গিটার বাজি কিছুক্ষণ গান বাজনা করি। এরপর তম্ময় হঠাৎ পানিতে নেমে সাঁতরাই। কিছুক্ষণ পর পুকুরের পানিতে ডুব দিয়ে আর উঠে না। পরে আমরা সাঁতার না জানায় আশে পাশের লোকজন ডেকে ডেকে আনি। পরে তারা পুকুরে অনেক খোঁজাখুঁজি পর পুকুর থেকে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান সাংবাদিকদের বলেন, কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় কামাল মজুমদারের প্রকল্পের পুকুরে পড়ে এক যুবকের মৃত্যুর সংবাদ পাই। দ্রুত পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আজ সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন