1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাইয়ে ছয়তলা ভবনে আগুন, ২ লাখ টাকার মালামাল উদ্ধার ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ধামরাইয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিনজনসহ গ্রেফতার ৬

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ঢাকার ধামরাইয়ে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তিনজনসহ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. লুৎফর রহমান (৬০), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. ইমান আলী (৫৫), সুয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (৫০), সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বসির উদ্দিন (৩৮), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (৪০), বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল হাসেম বকুল (৪৬)।

পুলিশ জানায়, ধামরাই থানা এলাকায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ধামরাই থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় (নম্বর- ২৫) তিনজন ও অপর একটি মামলায় আরও তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় কর্মী।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন