1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাইয়ে ছয়তলা ভবনে আগুন, ২ লাখ টাকার মালামাল উদ্ধার ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ধামরাইয়ে নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে পুলিশ সদস্যের প্রাণহানি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ধামরাই প্রতিনিধিঃমোঃ ওবাইদুল খান

ঢাকার ধামরাইয়ে নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে সরকারি জরুরি ডাক ডিউটিতে থাকা পুলিশ সদস্যে শাহিনুর ইসলাম (২৩ ) মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে৷বুধবার রাত ৮ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের বালিথা মাহমুদা এ্যাটায়ার্সের সামনে এ দূর্ঘটনা ঘটে৷ নিহত পুলিশ সদস্য শাহিনুর মানিকগঞ্জ পুলিশ লাইনে কর্তব্যরত ছিলেন৷

সরকারি জরুরি ডাক ডিউটিতে মানিকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কে মটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার এক নারী শ্রমিক মহাসড়ক পাড়ি দেয়ার সময় মানিকগঞ্জের দিক থেকে দ্রুত একটি মটর মাইকেল আসতে থাকে৷ নারী পোশাক শ্রমিক কে বাঁচাতে অর্তকিত ভাবে ব্রেক করলে রাস্তায় পরে যায়৷মহাসড়কে নতুন পাথর ঢালাইয়ে মটর মাইকেল পড়ে গেলে হেলমেট পড়া না থাকায় মাথায় প্রচন্ড আঘাত পায়৷ তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন৷পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বালিথা এলাকার প্রবাসী আলাল উদ্দিনের পুত্র শাহিনুর ২০১৯ সালে পুলিশের চাকরিতে যোগদান করেন৷নিহত পুলিশ সদস্য শাহিনুরের ২ বছরের পুত্র সন্তান রয়েছে৷ ছেলের অকাল মৃত্যুতে পিতা দেশে ফেরার পর কবর দেওয়া হবে এমন তথ্য পাওয়া যায়৷সাভার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনজিল জানান, গোলড়া হাইওয়ের অধীনে দুর্ঘটনা ঘটায় পুলিশ সদস্য শাহিনুরের লাশ আলাদিনর্স হাসপাতাল থেকে গোলড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল সরকারি জরুরি ডাক ডিউটিতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছে৷নিহত পুলিশ সদস্যদের মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন