1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

ধামরাইয়ে চার কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ধামরাই প্রতিনিধিঃ মোঃ ওবাইদুল খান

ঢাকার ধামরাইয়ে ৪ কেজি গাঁজাসহ আব্দুল করিম (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। এর আগে গতকাল সোমবার সন্ধ্যার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর রেডিসন গার্মেন্টস এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ। আটক করিম ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের গোলাইল এলাকার মৃত মেহের আলীর ছেলে। সে এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শ্রীরামপুর রেডিসন গার্মেন্টস এর সামনে দুই ব্যক্তি অবৈধভাবে মাদক বিক্রি করছে। সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সেখানে পৌঁছে আব্দুল করিমকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ সময় সুমন খাঁন (৪০) নামে অপর আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। করিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি সুমন খানের সহায়তায় বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বিক্রি করেন। এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ আব্দুল করিম নামে একজনকে আটক করে থানায় আনা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন