1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম ধামরাইয়ে নয়নজুড়ি খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধামরাইয়ে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় শৈত্যপ্রবাহ ও কুয়াশা নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল

ধামরাইয়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাই প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

রবিবার ( ১০ আগস্ট) বিকেলে ধামরাই প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষার, কালের কন্ঠের আবু হাসান, দৈনিক ইনকিলাবের আনিস উর রহমান স্বপন, সমকালের মোখলেছুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের আজহারুল ইসলাম রাজু, আমাদের সময় পত্রিকার বাবুল হোসেন, দৈনিক খবরের কাগজ পত্রিকার মো: রুহুল আমিন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মনোয়ার হোসেন রুবেল, মুক্ত খবর পত্রিকার বাবুল হোসেন, আলোকিত বাংলাদেশ পত্রিকার রাসেল হোসেন, দৈনিক জবাবদিহি পত্রিকার আদনান হোসেনসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।মানবন্ধনের বক্তারা বলেন, তুহিন হত্যার সাথে জড়িত কেউ যেন ছাড় না পায়। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারকৃতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। শুধু তাই নয় এর পিছনে যেসকল মদদদাতা রয়েছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন