1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড

সমাবেশে আসার পথে খুলনার জামায়াত আমিরের মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দেওয়ার পথে সড়কেই প্রাণ হারিয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আনিসুর রহমান ও মো. কামাল হোসেন নামের আরও দুইজন আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনিসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান।

খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম জানান, শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে দাকোপ থেকে বাসে তারা রওনা দেন। রাত তিনটার দিকে ভাঙ্গায় তাদের গাড়িবহর যাত্রী বিরতিতে ছিল। মাওলানা আবু সাঈদ বাস থেকে নেমে দাঁড়িয়েছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি বাস তাকে ধাক্কা দিয়ে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন