1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড

ধামরাইয়ে ৩য় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

ঢাকার ধামরাইয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ মে) বলাৎকারের শিকার ওই ছাত্রের মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে ওই দিনই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক জুবায়ের আহামাদকে গ্রেপ্তার করে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ধামরাইয়ের একটি মাদ্রাসায় ভুক্তভোগী ওই ছাত্র পড়াশোনা করত। গত রবিবার রাত আড়াইটার দিকে ওই ছাত্রকে ঢেকে পাশের একটি টিনশেড ঘরে নিয়ে বলাৎকার করেন জুবায়ের আহামাদ। এ ঘটনার পর সোমবার সকালে ভুক্তভোগী ছাত্র মাদ্রাসা থেকে বাড়ি চলে আসে। এরপর মায়ের কাছে রাতের ঘটনা বিস্তারিত বললে তার মা বাদী হয়ে ধামরাই থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুবায়ের আহামাদকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী ছাত্রের মা বলেন, ওই শিক্ষককে আইনের আওতায় এনে বিচার করা হোক। আর যেন কেউ এমন কাজ করতে না পারে।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়ে জুবায়ের আহামাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু দমন নির্যাতন আইনে মামলা করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে আদালতে পাঠানো হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন