1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, আহত ২; ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ

ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ। পুরোনী গনী, হতাশা ও মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাংলার নববর্ষের নতুন বছরকে বরণ করে নিতে ধামরাইয়ে পহেলা বৈশাখ ১৪৩২ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।

সকাল ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সাজে সজ্জিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুন আহমেদ অনীক এর নেতৃত্বে বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে ধামরাই উপজেলা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে পূর্ণরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জাতীয় সঙ্গীত ও বৈশাখীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপি কর্মসূচীর উদ্ধোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী কনসার্টসহ দুই দিন লোকজ মেলা অনুষ্ঠিত হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ ও শুভনববর্ষ উদযাপনে ধামরাই থানার পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও বিশৃঙ্খলা ও কোন ধরণের সমস্য পরিলক্ষিত হয়। সুন্দর শান্তি শৃঙ্খলার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপনের জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থি ভাল রয়েছে। আশা করছি কোন ধরণের সমস্য হবে না।

ধামরাই উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মামনুন আহমেদ অনীক বলেন, আমরা পহেলা বৈশাখ (শুভ নববর্ষ) বরণ করার জন্য আমাদের নানা আয়োজন রয়েছে। তার মধ্যে সকালে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এরপর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে থাকছে দুইদিন ব্যাপি বৈশাখী মেলা। শুভ নববর্ষকে আরো আনন্দময় করতে উপজেলা পরিষদ চত্বরে থাকছে বৈশাখী কনসার্ট। ধামরাই উপজেলাবাসীকে শুভ নববর্ষ উদযাপনকে রঙিন করতে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন