1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড

আত্মগোপনে থাকা মানিকগঞ্জের যুবলীগ নেতা ঢাকায় গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র একাধিক মামলার আসামি আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ আগষ্টের পর থেকে দীর্ঘদিন ঢাকাতেই আত্মগোপনে ছিলেন তিনি।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ আমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত আগস্টের পর থেকে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্তে কাজ করছিল পুলিশ। অবশেষে ধানমন্ডিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাতেই রাজাকে মানিকগঞ্জে নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় তিনটি মামলা রয়েছে। গত বছরের ১৮ জুলাই ও ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় এ মামলাগুলো করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন