1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড

অনেকটা সুস্থ মির্জা ফখরুল, সাভার সিএমএইচে চলছে চিকিৎসা

  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন অনেকটা সুস্থ আছেন। সাভার সিএমএইচে তার চিকিৎসা চলছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাভার সেনানিবাসের বর্তমান সেনাধিনায়ক মেজর জেনারেল মো. শাহিনুল হক সাভার সিএমএইচে বিএনপি মহাসচিবকে দেখতে গিয়েছেন; তিনি তার খোঁজখবর রাখছেন।

শায়রুল কবির জানান, মহাসচিব এখন অনেকটা সুস্থ। তার কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে; সেগুলো সিএমএইচে করা হবে। অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তার সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন।

এর আগে সোমবার মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুলকে তাৎক্ষণিকভাবে সাভার সিএমএইচ ভর্তি করা হয়।

জানা যায়, সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।

তার সঙ্গে বিএনপি নেতা অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও হাবিবুন্নবী খান সোহেল হাসপাতালে গেছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন