1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

 ধামরাই প্রতিনিধিঃমোঃ ওবাইদুল খান

ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা এলাকায় ইটভাটার একটি ট্রাকের চাপায় মাহিম (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে ধাইরা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম নান্নার ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর গ্রামের মোঃ এখলাচের ছেলে এবং স্থানীয় আশাবোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মাহিম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হলে ধাইরা ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি ইটভাটার ইটবোঝাই ট্রাক দ্রুতগতিতে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে ধামরাই উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন অভিযোগ করেন, ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজাহারুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘাতক ট্রাক ও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন