1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত ধামরাইয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে ইসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিকরা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতা: দুই দিনেও জ্ঞান ফেরেনি চালকের আচরণবিধি লঙ্ঘনে উপজেলা বিএনপির সাবেক সম্পাদকসহ ৬ জনের কারাদণ্ড সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

ধামরাইয়ে ইটভাটায় অভিযানে ২ ভাটা ভেঙে কার্যক্রম বন্ধ ঘোষণা, ১৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ধামরাই (ঢাকা) প্রতিনিধি মোঃ ওবাইদুল খান

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ইটভাটার কাগজপত্র না থাকায় ভাটার চিমনি ভেঙে দিয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। এছাড়া মাটি ব্যবহারের অনুমতি না থাকায় পাঁচটি ইটভাটাকে তিন লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কুল্লা, রোয়াইল ও সূতিপাড়া ইউনিয়নে
এ অভিযান পরিচালনা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম- এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হোসেন ।

অভিযানে উপজেলার কুল্লা ও রোয়াইল এলাকায় অবস্থিত মেসার্স মাহী ব্রিকস ও মেসার্স এবিসি ব্রিকস নামক দুটি ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। এছাড়াও সূতিপাড়া ও রুয়াইল এলাকায় অবস্থিত মেসার্স রাইসুর এন্ড সামসুদ্দিন ব্রিকস, মেসার্স থ্রিস্টার ব্রিকস, মেসার্স লায়ন ব্রিকস, মেসার্স দাদা ব্রিকস ও মেসার্স এস এন ব্রিকস এন্ড কোং নামক পাঁচটি ইটভাটা কে তিন লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভাটার চিমনি ভাঙার ঘটনায় এক ভাটার মালিক সোলাইমান অজ্ঞান হয়ে হাসপালে ভর্তি হয়েছেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক জনাব সৈয়দ ফরহাদ হোসেন এবং ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ ইলিয়াস মাহমুদ, পরিদর্শক জনাব নয়ন কুমার রায়, পরিদর্শক জনাব এস এম মনজুর-উল আলম। উক্ত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশের একটি বহর, এক প্লাটুন র‌্যাব, ফায়ার সার্ভিসের একটি চৌকস দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির দক্ষ কর্মীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ান-উল ইসলাম বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত ৭টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ২ টি ভাটার চিমনিসহ ভাটা ভেঙে গুড়িয়ে দিয়ে ইট উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কারণ এদের বৈধ কোন কাগজপত্র নেই। এছাড়া বাকি ৫ টি ভাটার পরিবেশ অধিদপ্তরের কাগজপত্র না থাকলেও তাদের জেলা প্রশাসকের কাগজপত্র রয়েছে। কিন্তু তাদের মাটি কাটার কোন অনুমতি না থাকায় এই ৫টি ভাটাকে তিন লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন