1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

ধামরাইয়ে ইটভাটার সর্দারের থেকে ৮ লাখ টাকা ছিনতাই

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ঢাকার ধামরাইয়ে মো. কামাল খান নামে এক ইটভাটার সর্দারের কাছ থেকে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার দুপুরে স্থানীয় সিকো ইটভাটার সর্দার কামাল খান কালামপুর বাসস্ট্যান্ডের ডাচ বাংলা ব্যাংক থেকে ৮ লাখ টাকা উত্তোলন করে এক সহযোগীসহ মোটরসাইকেলযোগে ইটভাটায় ফেরার সময় ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর পৌঁছালে একটি প্রাইভেটকার দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে তাদের টাকা ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। পরে ছিনতাইকারীরা প্রাইভেটকার নিয়ে চলে যান।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘ছিনতাইকারীদের ধরার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আমাদের এ অভিযান সবসময় চলবে।’

এর আগেও ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে বেশ কয়েকটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন