1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ে ১০ তলা সমান উচ্চতার বিদ্যুৎ টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা উৎসবমুখর আয়োজনে ধামরাইয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামরাইয়ে তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য, পুলিশের জালে প্রেমিক ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ধামরাইয়ে রাস্তার ময়লা-পানি মাড়িয়েই চলছে জনজীবন, পোহাতে হচ্ছে দুর্ভোগ তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

ধামরাইয়ে রথযাত্রায় সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অসাম্প্রদায়িক ঐতিহ্যের প্রতিফলন’

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এ দেশে বিভিন্ন ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশার মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে বসবাস করে আসছে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ, ধনী-গরীব মানুষের অংশগ্রহণ—এ ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন।

শুক্রবার (২৭ জুন) বিকালে ঢাকা জেলার ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটি আয়োজিত ‘ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসব’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, রথের মেলায় এসে আবাল-বৃদ্ধ-বনিতা আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন। এই জাতীয় অনুষ্ঠানের মূল শিক্ষা সাম্যের বাণী প্রচার করা। কারুপণ্যের বিখ্যাত পৌর শহর ধামরাইয়ের রথযাত্রা অনুষ্ঠানটি দেশের মধ্যে শ্রেষ্ঠ রথযাত্রা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ধামরাইয়ে মাসব্যাপী যে শিল্পমেলার আয়োজন চলে—তা এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য। সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে। সেইজন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটিকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান জানান, শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাসের (অব.) সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম ও ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সুকান্ত বণিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন